বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

শিনজো আবের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : July 8, 2022
শিনজো আবের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ শোক জানানো হয়।

এর আগে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ শিনজো আবে মারা যান। লিবারেল ডেমোক্রেটিক পার্টির একজন সিনিয়র কর্মকর্তা শিনজো আবের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

এনএইচকে জানিয়েছে, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর নারায় একটি সমাবেশে গুলিবিদ্ধ হন শিনজো আবে। জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষের আসন্ন নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছিলেন তিনি। আবের বয়স হয়েছিল ৬৭ বছর।

ওই প্রচারণায় বক্তৃতা দেয়ার সময় অ্যাবের ওপর গুলি চালায় হামলাকারী। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। টোকিওর প্রাক্তন গভর্নর ইয়োচি মাসুজো এক টুইট বার্তায় জানিয়েছেন, গুলিবিদ্ধ অ্যাবে বর্তমানে কার্ডিওপালমোনারি অ্যারেস্টের শিকার হয়েছেন।

জাপানে আনুষ্ঠানিকভাবে মৃত্যু নিশ্চিত হওয়ার আগে প্রাথমিক প্রতিবেদনে প্রায়ই কার্ডিওপালমোনারি অ্যারেস্ট শব্দটি ব্যবহৃত হতে দেখা যায়।

বক্তৃতা যখন মাঝামাঝি পর্যায়ে তখন পেছন থেকে গুলিবিদ্ধ হন অ্যাবে। তার শরীর থেকে রক্তক্ষরণ হতে দেখা গেছে। হামলাকারীকে এরইমধ্যে হেফাজতে নিয়েছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


অন্যান্য সংবাদ