রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

‘শিগগিরি বৃহত্তর জোট নিয়ে আসছে বিএনপি’

রিপোর্টারের নাম : / ১৫ জন দেখেছেন
আপডেট : August 9, 2022

বিএনপির বৃহত্তর জোট গড়ার কার্যক্রম এগিয়ে চলছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। খুব শিগগিরই জোটের কার্যক্রম দৃশ্যমান হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (৯ই আগস্ট) পবিত্র আশুরা উপলক্ষে বিএনপি আয়োজিত দোয়া ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান তিনি।

নজরুল ইসলাম খান বলেন, সরকারবিরোধী ক্ষোভ বাড়ছে, এবার কর্মসূচিতে জনসম্পৃক্ততা বাড়বে। সময়মতো কঠোর কর্মসূচি দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আ স ম আবদুর রবের নেতৃত্বে সরকারবিরোধী নতুন জোটকে স্বাগত জানিয়ে বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র মঞ্চ নামে নতুন জোট ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়াসে একত্রিত হয়েছে। এটি একটি বড় সাফল্য।

নজরুল ইসলাম খান বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাদের দাবি বিএনপির সাথে অভিন্ন। আগামীতে সরকারবিরোধী মঞ্চের প্রসার আরও বাড়বে বলে আশা তার।

বিএনপি এককভাবে নয়, সরকার পতনের লড়াইয়ে যারা এক থাকবেন তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে বলে জানান তিনি।


অন্যান্য সংবাদ