রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

শিক্ষার্থীদের টিকা দিতে কেন্দ্রে অভিভাবকদের ভিড়

নিজস্ব প্রতিবেদক / ৬৭ জন দেখেছেন
আপডেট : November 2, 2021

১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে সোমবার (১ নভেম্বর)। এ কার্যক্রমের আওতায় প্রাথমিকভাবে ঢাকা মহানগরের আটটি স্কুলের কেন্দ্রে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

এরই অংশ মঙ্গলবার (২ নভেম্বর) রাজধানীর কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ শুরু শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হয়েছে। টিকা নিতে সকাল থেকে কেন্দ্রের সামনে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভিড় দেখা গেছে।

দেখা গেছে, শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে টিকা কেন্দ্রে প্রবেশ করছে। অভিভাবকরা বাইরে অপেক্ষা করছেন। কেন্দ্রে প্রবেশের পর শিক্ষার্থীদের ওয়েটিং কক্ষে বসিয়ে রাখা হচ্ছে। পরে বুথে প্রবেশ করে টিকা নিচ্ছে শিক্ষার্থীরা। সকাল ১০ টায় শুরু হওয়া এ টিকা কার্যক্রম চলবে বিকেল ৩ টা পর্যন্ত।

এ কেন্দ্রে মোট ২৫ টি বুথ থাকলেও আজ ১০ টি বুথে টিকা দেওয়া হচ্ছে। প্রতিটি বুথে ২০০ জন শিক্ষার্থী টিকা নিতে পারবে। সেই হিসেবে আজ মোট দুই হাজার শিক্ষার্থী এ কেন্দ্র থেকে টিকা নিতে পারবে।

টিকা নিতে আসা বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, টিকা নিতে এসে খুব ভালো লাগছে। বাইরে আব্বু অপেক্ষা করছেন। আমাদের শিক্ষকরাও এসেছেন।

 


অন্যান্য সংবাদ