রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

শিক্ষক নিবন্ধনধারী ৪৮৩ জনকে নিয়োগের নির্দেশ

রিপোর্টারের নাম : / ৪৮ জন দেখেছেন
আপডেট : June 29, 2022

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৪তম নিবন্ধনধারী ৪৮৩ জনকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এনটিআরসিএর চেয়ারম্যান, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের আদালতের রায় দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বুধবার (২৯ জুন) এ বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় দেন।

রিটের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ফারুক হোসেন আদালতের রায়ের বিষয়টি জানান। তিনি বলেন, ২০২১ সালের ৬ জুন জাকির হোসেনসহ ৪৮৩ নিবন্ধনধারী নিয়োগের বিষয়ে হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত তাদের নিয়োগ প্রশ্নে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন।

এডভোকেট ফারুক হোসেন বলেন, নিবন্ধন সনদ পাওয়া সত্ত্বেও ৪৮৩ জনকে নিয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এজন্য তারা সংক্ষুব্ধ হয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। ওই রিটের চূড়ান্ত শুনানি নিয়ে আজ রায় ঘোষণা করল হাইকোর্ট।


অন্যান্য সংবাদ