মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

শিক্ষকের গলায় জুতার মালা: রিট আবেদনের নির্দেশ

রিপোর্টারের নাম : / ৫০ জন দেখেছেন
আপডেট : June 28, 2022
পুলিশের উপস্থিতিতে শিক্ষকের গলায় জুতার মালা: রিট আবেদনের নির্দেশ

পুলিশের উপস্থিতিতে নড়াইলে শিক্ষকের গলায় জুতার মালা পরানোর ঘটনায় জনস্বার্থে রিট করতে বলেছে হাইকোর্ট। মঙ্গলবার (২৮ জুন) নড়াইলের ঘটনার বিষয়ে, এক আইনজীবী গণমাধ্যমে প্রকাশিত সংবাদ আদালতের নজরে আনেন।

ঘটনাটি তদন্তের দাবি জানালে রিট আবেদন করতে বলেন বিচারপতি মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। বৃহস্পতিবার (৩০ জুন) এ বিষয়ে শুনানি হতে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টকে কেন্দ্র করে সম্প্রতি নড়াইল সদর উপজেলার এক কলেজের শিক্ষককে গলায় জুতার মালা পরায় স্থানীয় একটি পক্ষ। এ ঘটনার ছবি ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

পুলিশের উপস্থিতিতে কীভাবে একজন শিক্ষককে এভাবে অসম্মান করা হলো, সেই প্রশ্ন ওঠে। প্রতিবাদকারীরা বলছেন, শুধু হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণে ওই শিক্ষককে এভাবে অপমানিত হতে হয়েছে।


অন্যান্য সংবাদ