রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

শাহবাগে ঢাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক / ৮০ জন দেখেছেন
আপডেট : October 18, 2021

শারদীয় দুর্গোৎসবে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে-মণ্ডপে হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ।

সোমবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন প্রতিবাদী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা শাহবাগ মোড়জুড়ে অবস্থান নেন। অবরোধের কারণে শাহবাগ থেকে পল্টন, সায়েন্স ল্যাব, বাংলামোটর ও টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ থাকে। কিছুক্ষণ পরে আরও কিছু শিক্ষার্থী টিএসসি এলাকায় জড়ো হয়ে মিছিল নিয়ে আসেন।

বিশেষ করে জগন্নাথ হলসহ বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা বেশি রয়েছে ওই অবরোধে। এ সময় তারা ‘সংখ্যালঘু মন্ত্রণালয় করতে হবে’, ‘মন্দিরে হামলা কেন, প্রশাসন জবাব চাই’- এসব স্লোগান দিচ্ছিলো।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়নি।


অন্যান্য সংবাদ