শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

শাহজালালে ৮ কেজি সোনাসহ বিমানের কর্মী আটক

রিপোর্টারের নাম : / ৪৫ জন দেখেছেন
আপডেট : May 26, 2022

আট কেজি সোনাসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ক্যাটারিং সেন্টারের কর্মী মো. আবদুল আজিজ আকন্দকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। বুধবার (২৫শে মে) রাত ৮টার দিকে তাকে আটক করা হয়। ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার মো. সানোয়ারুল কবির গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।

আবদুল আজিজের দেহ তল্লাশি করে কালো স্কসটেপ দিয়ে মোড়ানো চারটি সোনার বারের বান্ডেলে মোট ৭০টি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন প্রায় ৮ কেজি। উদ্ধার হওয়া এই সোনার বাজারমূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা। দেশে আসা এই সোনা দুবাই ফেরত একটি বিমানের মাধ্যমে বাংলাদেশে আসে। এরপর আবদুল আজিজের মাধ্যমে এসব সোনা পাচার হওয়ার কথা ছিল।

ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার মো সানোয়ারুল কবির জানান, ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ ইউনিটের কাছে তথ্য ছিল বিমানের ক্যাটারিং সার্ভিসে কর্মরত এক ব্যক্তির মাধ্যমে সোনা পাচার হবে। সেই তথ্যের ভিত্তিতে গতকাল (বুধবার) দুপুর ১টার দিকে বিমানের ক্যাটারিং সেন্টারে প্রবেশ করতেই বাধা দেয়া হয়। দু’টি গেটের একটি দিয়েও প্রবেশ করতে দেওয়া হয় না কাস্টমস কর্মকর্তাদের।

বিমানের ক্যাটারিং সেন্টারের কর্মীরা নানা টালবাহানা করে। এরপর গোয়েন্দা সংস্থা এনএসআই’র মাধ্যমে বিমানের ক্যাটারিং সেন্টারে প্রবেশ করেন কাস্টমস কর্মকর্তারা। তখন ক্যাটারিং সেন্টার থেকে জানানো হয় আবদুল আজিজ দুপুর ১টা ৪৯ মিনিটের দিকে অফিস থেকে বেরিয়ে যান।

এরপর দুপুর থেকে রাত পর্যন্ত বিমানের ক্যাটারিং অফিসের গেটের সামনে কাস্টমসের দু’জন ব্যক্তি নজরদারিতে থাকেন। পরে রাত সাড়ে সাতটার দিকে সোনা চোরাচালানকারী আবদুল আজিজ বিমানের ক্যাটারিং অফিসের গেটের সামনে আসেন। এসময় কাস্টমস কর্মকর্তারা আবদুল আজিজকে আটক করেন।


অন্যান্য সংবাদ