রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

শামীম এস্কান্দারের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে

রিপোর্টারের নাম : / ৫০ জন দেখেছেন
আপডেট : June 12, 2022

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আজ (রোববার) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

এই আদেশের ফলে তার বিরুদ্ধে বিচারিক আদালতে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। তবে আসামি চাইলে উচ্চ আদালতে যেতে পারবেন। আদালতে শামীম এস্কান্দারের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে ছিলেন এ কে এম ফজলুল হক।

জানা যায়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের পর অনুসন্ধানে নেমে শামীম এস্কান্দারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ৫ই মে রাজধানীর রমনা থানায় মামলা করে দুদক। এই মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনও নেন শামীম এস্কান্দার ও তার স্ত্রী। এরপর শামীম এস্কান্দরের এক আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালে মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। তা আপিল বিভাগের রায়েও বহাল থাকে।

পরে ২০১৯ সালে এই স্থগিতাদেশ প্রত্যাহার করে আদালত। এর মধ্যে ২০১৬ সালে এই মামলা বাতিল চেয়ে শামীম এস্কান্দার আবেদন করলে শুনানি শেষে তা খারিজ করে দেন হাইকোর্ট। এরপর এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আপিলের আবেদন (লিভ টু আপিল) করেন শামীম এস্কান্দার ও তার স্ত্রী।

এরই প্রেক্ষিতে নির্বাচনী রোডম্যাপ সাজাতে সাবেক নির্বাচন কর্মকর্তাদের সাথে বসলো নতুন দায়িত্ব পাওয়া নির্বাচন কমিশন। এরপর তারা বসবে রাজনৈতিক দলগুলোর সাথে।


অন্যান্য সংবাদ