মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

শর্ত মানলে নিবন্ধনের বিষয়ে বিবেচনা: স্বাস্থ্য অধিদপ্তর

রিপোর্টারের নাম : / ৩৮ জন দেখেছেন
আপডেট : May 30, 2022

বন্ধ করে দেওয়া অবৈধ ডায়াগনস্টিক ও ক্লিনিকগুলো অনুমোদনের নূন্যতম শর্ত মানলে সেগুলোকে নিবন্ধন দেয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচপালক আহমেদুল কবীর।

সোমবার সকালে নিজ কার্যালয়ে তিনি বলেন, অনুমোদিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতেও অভিযান চালানো হবে।

“আগামীতে মান যাছাইয়ে অনুমোদিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতেও অভিযান পরিচালনা করা হবে; সে প্রস্তুতি চলছে,” বলেন তিনি।

অভিযানে বন্ধ হয়ে যাওয়া অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিষয়ে তিনি বলেন, “অনুমোদনের নূন্যতম শর্ত পূরণ করতে পারলে তাদের নিবন্ধন দেয়ার বিষয়টি বিবেচনা করা হবে।”

গত দুদিনে (শনি ও রোববার) সারাদেশে অনুমোদনহীন ৮৮২টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংক বন্ধ করে দিয়েছে সরকার। এর মধ্যে ঢাকা বিভাগে রয়েছে ১৬৭টি।

গত ২৫ মে দেশের অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো নিয়ে স্বাস্থ্য অধিদফতরে এক সভা অনুষ্ঠিত হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর মনিটরিং ও সুপারভিশন বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

আলোচনা শেষে কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়। সে অনুযায়ী ২৬ মে সারা দেশের অনিবন্ধিত বেসরকারি সব স্বাস্থ্যকেন্দ্র পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদফতর। পরদিন থেকে সারা দেশে শুরু হয় অভিযান।


অন্যান্য সংবাদ