মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

লিটারে ৬ টাকা কমলো সয়াবিন তেলের দাম

রিপোর্টারের নাম : / ৩২ জন দেখেছেন
আপডেট : June 26, 2022

সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা পর্যন্ত কমেছে। রোববার (২৬ জুন) ভোজ্যতেল ব্যবসায়ীরা এ ঘোষণা দিয়েছেন। গত কিছুদিন ধরেই বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী রয়েছে। পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হলো।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা এবং এক লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা নির্ধারণ করেছে সরকার। এছাড়া ৫ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল (২৭ জুন) থেকে নতুন দাম কার্যকর হবে।

আন্তর্জাতিক বাজারে বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সবশেষ ৯ জুন দেশে সয়াবিন তেলের দাম বাড়ায় সরকার। প্রতি লিটারে ৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়।

ওই সময়ে বোতলজাতা প্রতি লিটার সয়াবিন তেল খুচরা পর্যায়ে ২০৫ টাকা নির্ধারণ করা হয়। আর এক লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা ধরা হয়। এছাড়া ৫ লিটার বোতলর দাম ৯৯৭ টাকা করা হয়।


অন্যান্য সংবাদ