রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

লক্ষ্মীপুরে শেয়ালের মাংস বিক্রির দায়ে একজনের কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি / ২৭ জন দেখেছেন
আপডেট : May 23, 2022

লক্ষ্মীপুরের রামগতিতে শেয়ালের মাংস বিক্রির দায়ে রঞ্জিত চন্দ্র দাস নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ মে) সকাল ৯টার দিকে উপজেলার সদর আলেকজান্ডার বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী এ রায় দেন। অভিযানকালে কয়েক কেজি শেয়ালের মাংস জব্দ করা হয়।

রঞ্জিত চন্দ্র দাস উপজেলার পৌর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কুমদ চন্দ্র দাসের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও রামগতি থানার পুলিশ সদস্যরা।


অন্যান্য সংবাদ