শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

লকডাউনে ১৪ দিনে ঢাকায় গ্রেপ্তার ৬২৯৪

নিজস্ব প্রতিবেদক / ৯৮ জন দেখেছেন
আপডেট : August 5, 2021

মহামারি নিয়ন্ত্রণে কোরবানির ঈদের পরের ‘কঠোর’ লকডাউনের ১৪ দিনে ঢাকায় ‘অপ্রয়োজনে’ বাড়ির বাইরে বের হওয়ায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ৬ হাজার ২৯৪ জন।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বৃহস্পতিবার এই তথ্য জানানোর পাশাপাশি বলেছে, এই ১৪ দিনে ২ হাজার ৩৬০ জনকে মোট ২৮ লাখ ১৪ হাজার ১০৫ টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার ৩৮৫ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়। অধিকাংশ ক্ষেত্রেই জরিমানা দিয়ে ছাড়া পান তারা।

ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) অতিরিক্ত কমিশনার ইফতেখারুল ইসলাম জানিয়েছেন, লকডাউনের ১৪ দিনে ৬ হাজার ৫০টি গাড়িকে মোট এক কোটি ৩১ লাখ ৭০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

করোনাভাইরাস মহামারীর দেড় বছরে এখনই সবচেয়ে ভয়াবহ অবস্থা পার করছে বাংলাদেশে।

সংক্রমণ ও মৃত্যু লাফিয়ে বাড়ায় পরিস্থিতি সামাল দিতে গত ১ জুলাই দেশে লকডাউন জারি করা হলেও বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে কোরবানির ঈদের সময় নয় দিন তা শিথিল করা হয়েছিল।

ঈদের ছুটির পর ২৩ জুলাই থেকে আবার লকডাউন শুরু হয়, যা ১০ অগাস্ট অবধি চালানোর ঘোষণা রয়েছে।


অন্যান্য সংবাদ