রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

লকডাউনের ষোড়শ দিনে ঢাকায় গ্রেপ্তার ৩৪২

নিজস্ব প্রতিবেদক / ৮৩ জন দেখেছেন
আপডেট : August 7, 2021

অকারনে ঘর থেকে বের হওয়ার অভিযোগে ৩৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় জানানো হয়েছে, শনিবার ঢাকা শহরের বিভিন্ন স্থানে ৩৪২ জনকে গ্রেপ্তারের পাশাপাশি ১৭১ জনকে মোট ৪৮ হাজার ৪৫০ টাকা জরিমানাও করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ এদিন ৪৯২টি গাড়িকে ১০ লাখ ৯০ হাজার ৫০০ টাকা জরিমানা করে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) অতিরিক্ত কমিশনার ইফতেখারুল ইসলাম। আগের দিন শুক্রবার লকডাউনের বিধিনিষেধ ভঙ্গের কারণে ২৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল, যা এই ১৬ দিনের মধ্যে সবচেয়ে কম। করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের পক্ষ থেকে কঠোরভাবে এই দফার লকডাউন মেনে চলার নির্দেশনা থাকলেও ১ অগাস্ট পোশাক কারখানা খুলে দেয়ার পর তা ঢিলেঢালা হয়ে পড়েছে।

ঈদের ছুটির পর ২৩ জুলাই থেকে শুরু হওয়া এবারের লকডাউন ১০ অগাস্ট পর্যন্ত চালানোর ঘোষণা রয়েছে।


অন্যান্য সংবাদ