রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

লকডাউনের অষ্টাদশ দিনে ঢাকায় গ্রেপ্তার ২৫১ জন

নিজস্ব প্রতিবেদক / ৯৬ জন দেখেছেন
আপডেট : August 9, 2021

মহামারী নিয়ন্ত্রণের চলমান লকডাউনের অষ্টাদশ দিনে ঢাকায় গ্রেপ্তারের সংখ্যা আগের দিনের চেয়ে ১০ জন বেড়েছে।

‘অপ্রয়োজনে’ বের হওয়ায় সোমবার রাজধানীতে ২৫১ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। আগের দিন গ্রেপ্তার করা হয়েছিল ২৪১ জনকে।

এদিকে ১০২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৪ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়। আগের দিন ৮৪ জনের কাছ থেকে ৩৭ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছিল।

এছাড়াও সোমবার ৪৬৮টি গাড়িকে ১০ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়, যা আগের দিন ছিল ৫৩৭টি গাড়িকে ১২ লাখ ১৮ হাজার টাকা।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে কোরবানির ঈদের ছুটির পর গত ২৩ জুলাই থেকে শুরু হওয়া এই লকডাউন ১০ অগাস্ট পর্যন্ত চলবে।

আগামী বুধবার থেকে বিধি-নিষেধ অনেক ক্ষেত্রেই শিথিল হয়ে যাচ্ছে।


অন্যান্য সংবাদ