রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

র‌্যাগিংয়ের শিকার ঢাবির রোকেয়া হলে প্রথম বর্ষের এক ছাত্রী

নিজস্ব প্রতিবেদক / ৮০ জন দেখেছেন
আপডেট : November 19, 2021

র‌্যাগিংয়ের শিকার হওয়ার অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে প্রথম বর্ষের এক ছাত্রী । ওই ছাত্রীকে হলে প্রায় আড়াই ঘণ্টা ধরে নাচতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে অধ্যায়নরত।

এদিকে ঘটনায় ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন। প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন।

অভিযুক্তরা হলেন- ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্রী নাসরিন জাহান খুশি, জুলি মারমা, রিনাকী চাকমা, জান্নাত নিপু ও পূজা দাস।

লিখিত অভিযোগে ভুক্তভোগী ছাত্রী জানান, মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে ১০টা থেকে ১টা পর্যন্ত তৃতীয় বর্ষের ৫ শিক্ষার্থী তাকে মানসিকভাবে নির্যাতন করেন।

লিখিত অভিযোগে তিনি বলেন, আড়াই ঘণ্টা ধরে ইচ্ছার বিরুদ্ধে তারা আপত্তিকর একটা গানে নাচতে বাধ্য করেন। কোনো উপায় না পেয়ে তাদের কথা মানতে বাধ্য হই। রাত ১টা পর্যন্ত আমদের ওপর নির্যাতন চলে। সে সময় অভিযুক্তরা বিভিন্ন রকম হুমকি-ধামকিও দেন বলে জানান তিনি।

লিখিত অভিযোগে এই ছাত্রী আরও বলেন, গত ২৫ অক্টোবর আমি আমার মায়ের পর বাবাকে হারাই। সেই ট্রমাটাই আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি। আমার সেমিস্টার ফাইনাল চলছে। এ অবস্থায় এ ধরনের অমানবিক নিপীড়নের শিকার হয়ে আমি নিরাপত্তা শঙ্কায় ভুগছি।

ভুক্তভোগী ছাত্রী জানান, তিনি প্রশাসনিকভাবে হলে উঠেছেন বললে অভিযুক্তরা তাকে ধমক দেন। অভিযুক্তরা বলেন, ‘প্রশাসন আবার কিসের? আমরা থাকতে দেই বলে তোরা থাকতে পারিস। ’

এ বিষয়ে রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা বলেন,  আমি ভুক্তভোগী ছাত্রী ও অভিযুক্তদের নিয়ে বসেছিলাম। অভিযুক্তরা র‌্যাগের ঘটনা অস্বীকার করেছে আর তারা পলিটিক্যাল কেউ না। অভিযুক্তদের সতর্ক করার পাশাপাশি শোকজ নোটিশ দেওয়া হয়েছে। আর ভুক্তভোগীর কক্ষ নম্বর পরিবর্তন করে দেওয়া হয়েছে।

 


অন্যান্য সংবাদ