মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

রোহিঙ্গাদের জন্য আরো ১২ মিলিয়ন ইউরো দেবে ইইউ

নিজস্ব প্রতিবেদক / ৮০ জন দেখেছেন
আপডেট : October 28, 2021

ইউরোপীয় কমিশনের মানবিক সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার জেনেজ লেনারসিস জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রোহিঙ্গাদের সহায়তায় আরো ১২ মিলিয়ন ইউরো দেবে ।

গত ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত তিনদিনের সফরে বাংলাদেশ এসেছেন জেনেজ লেনারসিস। সফরকালে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

বাংলাদেশ সফররত জেনেজ লেনারসিস এক ভিডিও বার্তায় জানান, রোহিঙ্গাদের সহায়তায় আরো ১২ মিলিয়ন ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন। এর মধ্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ও আশ্রয়দাতাদের জন্য ১০ মিলিয়ন ইউরো দেওয়া হবে। আর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের অবকাঠামো উন্নয়নে দুই মিলিয়ন ইউরো ব্যয় করা হবে।

জেনেজ লেনারসিস বাংলাদেশ সফরকালে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। তিনি সেখানে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় প্রকল্প পর্যবেক্ষণ করেন। একইসঙ্গে জাতিসংঘ শরণার্থী সংস্থা-ইউএনএইচসিআর-এর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

 


অন্যান্য সংবাদ