শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

রূপগঞ্জে অগ্নিকাণ্ড : ২৪ জনের মরদেহ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক / ৮০ জন দেখেছেন
আপডেট : August 4, 2021

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় আগুনে নিহত ৪৮ জনের মধ্যে ২৪ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। বুধবার (৪ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গের সামনে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়।

এ সময় মরদেহ দাফনের জন্য ২৫ হাজার টাকা করে দেয়া হয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে।

নাম-ঠিকানা মিলিয়ে স্বাক্ষর করে টাকা গ্রহণের পর স্বজনদের কাছে মরদেহগুলো বুঝিয়ে দিয়ে অ্যাম্বুলেন্সে তুলে দেয়া হয়। মরদেহ হস্তান্তরের সময় স্বজনদের কান্না আর আহাজারিতে ঢাকা মেডিকেল কলেজের মর্গ এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

এর আগে মরদেহ নিতে সকাল থেকে ঢামেক হাসপাতাল মর্গে আসতে থাকেন স্বজনরা। এরপর একে একে নাম ধরে ডেকে সিআইডি কর্মকর্তারা মরদেহ হস্তান্তরের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য লিখে নেন। সবশেষ দুপুরে মরদেহ হস্তান্তর কার্যক্রম শুরু হয়। বাকি ২৪টি মরদেহ শনিবার (৭ আগস্ট) হস্তান্তর করা হবে বলে জানান সিআইডি কর্মকর্তারা।

সিআইডি পুলিশের এডিশনাল ডিআইজি (ঢাকা ও ময়মনসিংহ বিভাগ) ইমাম হোসাইন জানান, ডিএনএ পরীক্ষা শেষে ৪৮ জনের মধ্যে ৪৫ জনের পরিচয় শনাক্ত হয়েছে। তাদের মধ্যে হস্তান্তর করা হয়েছে ২৪ জনের মরদেহ। অবশিষ্ট ২১ জনের মরদেহ শনিবার হস্তান্তর করা হবে।

সিআইডির ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরির কর্মকর্তা রুমানা বলেন, মরদেহগুলো এমনভাবে পুড়েছে যে, এগুলো স্বজনরা দেখে চিনতে পারবেন না। এ জন্য ডিএনএ’র মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। এ মরদেহগুলো স্বজনদের না দেখাই ভালো বলে তিনি মন্তব্য করেন।

 


অন্যান্য সংবাদ