রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

রুপগঞ্জ ট্রাজিডি: ২৯ ঘণ্টা পর ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক / ৬৮ জন দেখেছেন
আপডেট : July 9, 2021

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড ৫২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রুপগঞ্জের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর ২৯ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আগুন পুরোপুরি নেভেনি, নিয়ন্ত্রণে। আগুনের তাপ যায়নি ও কিছু কেমিক্যালে অল্প আগুন রয়েছে। ডাম্পিংয়ের কাজও বাকি।’

আব্দুল্লাহ আল আরেফীন আরও বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আসায় আজকের মতো অভিযান স্থগিত ঘোষণা করা হয়েছে। আবার শনিবার (১০ জুলাই) সকাল থেকে চলবে উদ্ধার অভিযান।’

বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় ৫২ জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন অন্তত ৭০ জন।

 


অন্যান্য সংবাদ