রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

রাস্তায় বের হয়ে মতিঝিলে আটক ১৫২

নিজস্ব প্রতিবেদক / ৮১ জন দেখেছেন
আপডেট : July 3, 2021

লকডাউনে বিধি-নিষেধ উপেক্ষা করে রাস্তায় বের হওয়ার দায়ে রাজধানীর মতিঝিল এলাকায় ১৫২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (০৩ জুলাই) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত মতিঝিল এলাকায় অভিযানে তাদের আটক করে মতিঝিল বিভাগের পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সরকারি বিধি-নিষেধ পালন না করে মতিঝিল, পল্টন, রামপুরা, খিলগাঁও, মুগদা ও সবুজবাগ এলাকায় যারা অহেতুক কারণে রাস্তায় বের হয়েছেন তাদের আইনের আওতায় আনা হয়েছে। এপর্যন্ত ১৫২ জনকে আটক করা হয়েছে।

কঠোর লকডাউনের তৃতীয় দিন শনিবার সকাল থেকেই এসব এলাকায় একাধিক চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে মতিঝিল বিভাগের পুলিশ সদস্যরা।

আব্দুল আহাদ আরও বলেন, এসব চেকপোস্টে পুলিশের ক্রাইম বিভাগের পাশাপাশি ট্রাফিক বিভাগের সদস্যরাও নিয়োজিত ছিল।

তবে যারা জরুরি প্রয়োজনে বের হচ্ছেন তাদের জিজ্ঞাসা করে উপযুক্ত কারণ বিবেচনায় ছেড়ে দেওয়া হচ্ছে।

এর আগে, শুক্রবার কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে অহেতুক কারণে বের হওয়ায় রাজধানীতে ৩২০ জনকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এদিন ট্রাফিক আইন অমান্য করে অহেতুক গাড়ি চালানোর দায়ে ৬৮টি গাড়ির মালিককে প্রায় সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।


অন্যান্য সংবাদ