সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

রিপোর্টারের নাম : / ২৯ জন দেখেছেন
আপডেট : June 6, 2022

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজরা ডি অলিভেরা জুনিয়র।

সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে এ সাক্ষাৎ হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবদীন এ কথা জানান।

সাক্ষাৎকালে ব্রাজিলের বিদায়ী রাষ্ট্রদূত দায়িত্ব পালনে সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রপ্রধান বলেন, “বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা খুবই উজ্জ্বল।”

দু’দেশের বিদ্যমান এ সম্ভাবনাকে কাজে লাগাতে উভয় দেশের সরকারি-বেসরকারি বিশেষ করে, ব্যবসায়ী প্রতিনিধি দলের সফর বিনিময়ের উপর জোর দেন রাষ্ট্রপতি হামিদ। তিনি বাংলাদেশে সফলভাবে দায়িত্ব পালন করায় ব্রাজিলের বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন। সূত্র: বাসস


অন্যান্য সংবাদ