সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

রাশিয়ার মতো নির্বাচন আমাদের দেশে সম্ভব নয় : সিইসি

নিজস্ব প্রতিবেদক / ৪৪ জন দেখেছেন
আপডেট : September 29, 2021

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, জনগণের আস্থা আছে বলেই ৬০ থেকে ৮০ শতাংশ ভোট পড়ে। আস্থা না থাকলে এতো ভোট পড়ে কী ভাবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, রাশিয়ার মতো নির্বাচন করা আমাদের দেশে সম্ভব না। কবে সম্ভব হবে, তাও জানি না।

বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ৮৬ তম কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গত ১৬ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর রাশিয়ার নির্বাচন পর্যবেক্ষণ করতে দেশটিতে সফরে যান তিনি। গত ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ স্টেট দুমা-এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সিইসি বলেন, রাশিয়ার নির্বাচনে প্রার্থীদের ঘরে ঘরে প্রচারের বিষয় নেই।

১১টা টাইম জোনে সেখানে নির্বাচন হয়। সব ভোটকেন্দ্র তারা সিসিটিভির আওতায় এনেছে। ভোটকেন্দ্রের পরিস্থিতি তারা ঘরে বসে দেখতে পারেন। পারসেন্টেজ প্রতি মিনিটে দেখতে পারেন।

তিনি বলেন, ৪৯ দেশ থেকে আমরা ২৪৫ জন নির্বাচন পর্যবেক্ষক গিয়েছিলাম। বাংলাদেশের ব্যবস্থা সম্পর্কে তাদের জানিয়েছি। সেখানে ভোটকেন্দ্র নিয়ে গণ্ডগোল, অভিযোগ ছিল না। নেই ব্যালট বাক্স ছিনতাইয়ের সুযোগ।

তাদের ভোট ইভিএম মেশিনে ভোট হয় না, তবে অন্য প্রযুক্তিতে ভোট হয়। পাসপোর্ট দেখে ভোটারকে শনাক্ত করে। ভোট দিলে সঙ্গে সঙ্গে মনিটরে দেখতে পান। সরকারি কর্মচারীরাও অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারেন।

রাশিয়ার মতো ভোট করা সম্ভব কি-না, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আপাতত রাশিয়ার মতো নির্বাচন সম্ভব না। কবে হবে তাও জানিনা।

তিনি বলেন, সেখানে তিনদিনে ভোট হয়। তিনদিন ব্যালট রাখার মতো নির্বাচনী এলাকায় আমাদের অবকাঠামো নেই। আমাদের ওই সক্ষমতা নেই। ভোটাররাও এসব নিয়ে কেয়ার করে না। শিক্ষার জন্য হোক, সামাজিক কারণে হোক তারা মনে করেই এটা থাকবে।

 


অন্যান্য সংবাদ