রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১২ মৃত্যু

রাজশাহী প্রতিনিধি / ৭৭ জন দেখেছেন
আপডেট : August 22, 2021

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময় উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চারজন।

রোববার সকাল ৬টার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে এই ১২ জনের মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান।

মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দুইজন, নওগাঁর দুইজন ও পাবনার দুইজন। এদের মধ্যে আটজন পুরুষ ও চারজন নারী। যাদের মধ্যে পাঁচজনের বয়স ৬১ বছরের ওপরে।

বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে দুইজন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে দুইজন।

পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে ১৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৩ জন। রোববার সকাল ৬টা পর্যন্ত এই ইউনিটে রোগী ভর্তি আছেন ২৪০ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১৯ জন।

কোভিড ইউনিটে চিকিৎসাধীনর মধ্যে ১১১ জনের করোনাভাইরাস পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৯৬ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কোভিড পরবর্তী শারীরিক জটিলাতায় চিকিৎসাধীন রয়েছেন ৩৩ জন।

এদিকে শনিবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার নতুন ১৯৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

যার শনাক্তের হার ১৯ দশমিক ১৯ শতাংশ বলে শামীম জানান।


অন্যান্য সংবাদ