রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

রিপোর্টারের নাম : / ৫৬ জন দেখেছেন
আপডেট : June 2, 2022

রাজধানীসহ দেশের সব কয়টি বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ।
তিনি বলেন, বৃষ্টির প্রবণতা কোনো অঞ্চলে বেশি, আবার কোনো অঞ্চলে কম থাকতে পারে।

বজলুর রশিদ বলেন, আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৩ দিনের মধ্যে দেশের দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু আরও অগ্রসর হতে পারে।

পূর্বাভাসে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে ৪২ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ২৪ ডিগ্রি সেলসিয়াস।


অন্যান্য সংবাদ