শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

রাজধানীতে ২১ আগস্ট বন্ধ থাকবে যেসব সড়ক

রিপোর্টারের নাম : / ৪১ জন দেখেছেন
আপডেট : August 20, 2022

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এদিন গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী উপলক্ষে এসব কর্মসূচি পালন করবে দলটি।

শনিবার (২০ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়, কর্মসূচি চলাকালীন যানজট পরিহারের লক্ষ্যে রাজধানীর প্রেস ক্লাব, পল্টন ও জিরো পয়েন্ট এলাকায় যান চলাচল সীমিত থাকবে। ফলে ওই রাস্তাগুলো সকাল ৯টা থেকে কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত ট্রাফিক ডাইভারশন চলবে।

এসব এলাকায় চলাচলের ক্ষেত্রে নগরবাসীকে ভিন্ন সড়ক ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের এক রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। বঙ্গবন্ধুকন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে ওই গ্রেনেড হামলা হয়। সেদিন ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত হন ২২ জন।


অন্যান্য সংবাদ