রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ডেস্ক রিপোর্ট / ৫৯ জন দেখেছেন
আপডেট : July 13, 2021

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।আজ মঙ্গলবার (১৩ জুলাই) রাত ও সকালে শেরেবাংলা নগর, ভাটারার ছোলমাইদ ও কারওয়ান বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, নিহতদের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাগুলোকে বিষয়টি জানানো হয়েছে।

নিহতরা হলেন- গরু ব্যবসায়ী বাসেদ (৩২), মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম (১৮) ও সবজি ব্যবসায়ী সাইফুল ইসলাম (৫০)।

গরু ব্যবসায়ী বাসেদ নিহত হন রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় গরুর ট্রাক থেকে পড়ে। সোমবার দিবাগত রাত একটার দিকে (১২ জুলাই) এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া দুইটায় তাকে মৃত ঘোষণা করেন।

বাসেদের সহকর্মী রেজাউল করিম ঢাকা পোস্টকে বলেন, গাবতলী থেকে ট্রাকে করে গরু নিয়ে আমরা চট্টগ্রাম যাচ্ছিলাম। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে পৌঁছালে গরুর ট্রাক থেকে অসাবধানতাবশত বাসেদ নিচে পড়ে যায়। গুরুতর আহত হন অবস্থায় তাকে ঢামেকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বাসেদ চাঁপাইনবাবগঞ্জের সদর থানার মোকসেদপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

রাজধানীর ভাটারার ছোলমাইদ এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত হন মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম (১৮)। সোমবার দিবাগত রাত পৌনে ২টায় তাকে আহত অবস্থায় ঢামেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জানান, রাকিবুল আগেই মারা গেছেন।

এদিকে সবজি ব্যবসায়ী সাইফুল ইসলাম (৫০) নিহত হন রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রাকের ধাক্কায়। আজ মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮টায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই মিলন গণমাধ্যমকে বলেন, সাইফুল কারওয়ান বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন। কারওয়ান বাজার এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। ঢাকা মেডিকেলে নিলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিলন আরও বলেন, সাইফুল কড়াইলবস্তি এলাকায় থাকতেন। বাড়ি রংপুর জেলার কোতোয়ালি থানায়। তিনি তৈয়ব আলীর ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে আছে। সংশ্লিষ্ট থানাকে তা অবগত করা হয়েছে।


অন্যান্য সংবাদ