শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

রাজধানীতে পশুর হাট: সিদ্ধান্ত হয়নি এখনও

নিজস্ব প্রতিবেদক / ১০৮ জন দেখেছেন
আপডেট : July 5, 2021

মহামারির কারণে ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলো অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে।

তবে করোনা সংক্রমণ পরিস্থিতি এ রকম থাকলে বা বাড়লে পশুর হাট বসানো হবে কি-না, হলেও কীভাবে বসানো হবে- সেই বিষয়ে আলোচনা করছে সরকার। তবে এবার অনলাইনে গরু বেচা-কেনার দিকে বেশি ঝোঁক সরকারের। সেজন্য অনলাইনে পশু বিক্রির বহুমুখী পথ খোঁজ হচ্ছে।

সোমবার (৫ জুলাই) বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘আমরা কোরবানির গরুর হাটগুলোর ডিজিটালি খুব বেশি ইফেকটিভ করার চেষ্টা করছি। মানুষ যাতে গরু কিনতে কম বের হয়।’

ঢাকায় গরুর হাটগুলো বসবে কি-না—জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়গুলো নিয়ে আলাপ-আলোচনা চলছে। আমরা যদি পারি ৭০ ভাগ গরুই অনলাইনে বিক্রির প্রচেষ্টা নেব। যদি শতভাগ পারি, শতভাগই। সেটা আমরা কীভাবে করতে পারি, তা নিয়ে আলোচনা চলছে।’

প্রতিমমন্ত্রী বলেন, ‘আমরা যদি বলি—আপনি এই এই সাইট থেকে গরুর কেনেন এবং সেটা যদি সার্টিফাইড করতে পারি। বলব এই গরুর ওয়েট এত, উচ্চতা এত, লম্বায় এত। গরুগুলো ঢাকাতে বিভিন্ন জায়গা থাকল, সিলেক্টেড হলে নাম্বারি করে পৌঁছে দেয়া হলো।’

চাঁদ দেখা সাপেক্ষ আগামী ২১ বা ২২ জুলাই দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পৃথক ২৩টি স্থানে অস্থায়ী পশুহাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর মধ্যে ডিএনসিসি এলাকায় ১৩টি, ডিএসসিসি এলাকায় ১০টি হাট বসানোর কথা রয়েছে।


অন্যান্য সংবাদ