রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

রাজধানীতে পরীক্ষামূলকভাবে চলল স্বপ্নের মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক / ৮৩ জন দেখেছেন
আপডেট : August 27, 2021

প্রথমবারের মতো স্বপ্নের মেট্রো রেল রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে শুরু করে মিরপুর পল্লবী পর্যন্ত ঘুরে এসেছে। আজ শুক্রবার (২৭শে আগস্ট) সকালে মেট্রোরেল ৬টি বগি নিয়ে মিরপুর পর্যন্ত চারটি স্টেশনে পরীক্ষামূলকভাবে চলাচল করে।

প্রস্তুতির অংশ হিসেবে প্রথমবারের মতো মেট্রো রেল এ রুটে চলাচল শুরু করলো বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ছুটির দিন সকালে স্বপ্নের মেট্রো রেল চলাচল করতে দেখে আনন্দ-উল্লাস করেন রাজধানীবাসী। অনেকে জানান, এই দৃশ্য দেখার অপেক্ষায় ছিলেন দীর্ঘদিন।

মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ডিপো থেকে শুরু করে যেসব স্টেশনের কাজ শেষ হয়েছে তাদের মধ্যে ট্রেনটি আগামী রোববার আবারও পরিচালনা করা হবে। তবে ঠিক কোন পর্যন্ত ট্রেনটি পরিচালনা করা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।


অন্যান্য সংবাদ