শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

রংপুরে ১৪ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

রিপোর্টারের নাম : / ৩৫ জন দেখেছেন
আপডেট : August 21, 2023

রংপুরে সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জেলা ছাত্রলীগের ১৪ জন নেতাকর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির হোসেন এবং সাধারণ সম্পাদক একেএম তানিম আহসান চপল স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

সোমবার (২১ আগস্ট) জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। অব্যাহতি দেওয়া ছাত্রলীগের নেতারা হলেন- জেলা ছাত্রলীগের সহসভাপতি বেলাল হোসেন ও ইয়াসিন আরাফাত শুভ, বদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌস তুফান ও ময়নুল ইসলাম,

পীরগাছা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রায়হান সরকার, গঙ্গাচড়া উপজেলা ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক সম্পাদক শাকিল আহমেদ, কাউনিয়া উপজেলা ছাত্রলীগের সদস্য রেজোয়ান রিংকু, পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সোহান মিয়া,

তাম্বুলপুর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মাহমুদুল হাসান, কৈকুড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লিমন মোল্লা, গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের সহসভাপতি আল মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক এ আর আরমান খান, দপ্তর সম্পাদক রাশেদ খান ও বড়বিল ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাগর ইসলাম।

নাম প্রকাম না করার শর্তে জেলা ছাত্রলীগের এক নেতা বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট ও মন্তব্য করায় ১৩ জন এবং একজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি এমএম সাব্বির হোসেন বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর ঘটনায় পোস্ট ও বিভিন্ন সময়ে দলের ভাবমূর্তি ক্ষন্ন করায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের পদ থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর সুপারিশ করা হয়েছে।


অন্যান্য সংবাদ