রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

যাদের নেই, তাদেরও ইসির ওপর আস্থা ফিরবে: সিইসি

রিপোর্টারের নাম : / ২৯ জন দেখেছেন
আপডেট : July 20, 2022

রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে ঐক্য তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার (২০ জুলাই) রাজধানীর আগারহাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে তিনি এ আহ্বান জানান।

কাজী হাবিবুল আউয়াল বলেন, যেসব দলের ইসির ওপর আস্থা আছে, তারা সংলাপে এসেছে। আশা করি, যাদের আস্থা নেই; তাদেরও তা ফিরবে।

তিনি বলেন, সবাই ভালো নির্বাচন চায়। ইসির একমাত্র দায়িত্ব প্রত্যেক ভোটার নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে যেন ভোট দিতে পারেন।

সিইসি জানান, সংলাপে ডাকা হলেও তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। বিকেলে দলটির সঙ্গে সংলাপের পূর্বনির্ধারিত তারিখ ছিল ইসির।

এদিন বাংলাদেশ গণতন্ত্রী পার্টির সঙ্গে সংলাপ হচ্ছে ইসির। আগামী নির্বাচনে সব দলের মধ্যে ঐক্যমত সৃষ্টির আহ্বান জানায় দলটি। এছাড়া নির্বাচনে কালো টাকা বন্ধ, ইসির নিরপেক্ষ অবস্থানসহ ৭ দফা দাবি জানায় তারা।


অন্যান্য সংবাদ