রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

যাত্রীবাহী বাস ধাক্কা দিলো পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : June 28, 2022

একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়েছে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার বুথের ব্যারিয়ারে। মঙ্গলবার (২৮ জুন)) শরীয়তপুর পরিবহনের একটি বাস এই দুর্ঘটনা ঘটায়। এ ঘটনায় টোল প্লাজার তিন নম্বর বুথের ব্যারিয়ারটি বাঁকা হয়ে গেছে। সেতু কর্তৃপক্ষ ওই বাসচালকের ড্রাইভিং লাইসেন্স রেখে বাসটি ছেড়ে দিয়েছে।

টোল প্লাজার কর্মকর্তারা জানান, ওই চালকের নাম মো. রানা। সকাল ১০টার দিকে ঢাকাগামী শরীয়তপুর পরিবহনের একটি বাস নিয়ে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজায় ৩ নম্বর বুথে আসেন তিনি। টোল দিয়ে রসিদ না নিয়েই দ্রুত বাসটি নিয়ে বের হতে যান। তখনও বুথের ব্যারিয়ারটি তোলা হয়নি। বাসের ধাক্কায় সেটি বাঁকা হয়ে যায়।

ঘটনার পর সেখানে দায়িত্বরত কর্মকর্তারা কিছুক্ষণ বাসটি থামিয়ে রাখে। এরপর চালকের ড্রাইভিং লাইসেন্স রেখে বাসটি ছেড়ে দেন।

এ বিষয়ে মন্তব্য জানতে বাসের চালক মো. রানাকে মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাঁকে পাওয়া যায়নি। শরীয়তপুর পরিবহনের পরিচালক আরশাদুজ্জামান বলেন, টোল প্লাজায় কী যেন একটা ঘটনা ঘটেছে। তিনি এখনও বিস্তারিত কিছু জানতে পারেননি।

সেতুর জাজিরা প্রান্তের টোল ব্যবস্থাপক কামাল হোসেন বলেন, সেতুর সবকিছু স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। টোলের স্লিপ প্রিন্ট না হওয়া পর্যন্ত ব্যারিয়ারটি খুলবে না। সকালের দিকে একটি বাস টোল দেওয়ার জন্য টোল প্লাজার তিন নম্বর বুথে আসে। টোলের টাকা দিয়ে রসিদ প্রিন্ট না হতেই চালক গাড়িটি দ্রুতগতিতে চালিয়ে যান। তখনই ব্যারিয়ারে সজোরে ধাক্কা লাগে।


অন্যান্য সংবাদ