সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মূল পদ্মা সেতুর রোডওয়ে স্লাব স্থাপনের কাজ শেষ হয়েছে : সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৯৯ জন দেখেছেন
আপডেট : August 23, 2021

মূল পদ্মা সেতুর দুই হাজার নয়শ’ সতেরটি রোডওয়ে স্লাব এর সবকটি স্থাপনের কাজ আজ সোমবার সকালে শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সোমবার সকালে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির উদ্যোগে আয়োজিত ‘জাতির পিতার হত্যাকান্ড, মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করার ষড়যন্ত্র’ শীর্ষক জাতীয় শোক দিবসের ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘রোডওয়ে স্লাব স্থাপনের মাধ্যমে পদ্মার দুই তীরের রাস্তার সংযোগ স্থাপিত হলো। আগামী অক্টোবর মাসের শেষের দিকে কার্পেটিং এর কাজ শুরু হবে এবং ২০২২ সালের জুনের মধ্যেই পদ্মাসেতু যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী জানান, মূল পদ্মা সেতুর বাস্তব কাজের অগ্রগতি শতকরা ৯৪.২৫ ভাগ। নদীশাসন কাজের বাস্তব অগ্রগতি শতকরা ৮৪.২৫ ভাগ। পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৭.২৫ ভাগ।


অন্যান্য সংবাদ