বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে এক হালি গোল দিয়ে সেমিতে বাংলাদেশ চলতি বছর দেশে ২৬৫১ খুন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ওয়েট অ্যান্ড সি ডা. শফিকুর রহমান, মিথ্যাচারের জবাব শিগগির পাবেন: রাশেদ খাঁন ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ পরাজিত শক্তি আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী গ্রুপসেরা হয়ে সাফের সেমিফাইনালে ভারত কোন ইউপিতে কবে নির্বাচন, চূড়ান্ত সিদ্ধান্ত ১৬ নভেম্বর! হাম উপসর্গে ছয়জনের মৃত্যু, নতুন রোগী ১৪৬৪ সনদ অর্জন নয়, বিবেক ও মনুষ্যত্বের সমন্বয়ই প্রকৃত শিক্ষা : রিজভী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ প্রস্তাব ডিসেম্বরের প্রথম সপ্তাহে মিমির বিয়ে!

মুসিয়ালার ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় বায়ার্ন

স্পোর্টস ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : November 11, 2026
মুসিয়ালার ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় বায়ার্ন

জামাল মুসিয়ালা কি আর কখনো আগের মতো খেলতে পারবেন? বায়ার্ন মিউনিখের এই তরুণ তারকার পারফরম্যান্স নিয়ে এমন শঙ্কাই প্রকাশ করেছেন ক্লাবটির সম্মানসূচক সভাপতি উলি হোয়েনেস। তার মতে, মুসিয়ালা হয়তো আর আগের পর্যায়ের খেলায় ফিরতে পারবেন না।

প্রাক-মৌসুম প্রস্তুতির সময় চার দিনের ব্যবধানে দুবার জ্ঞান হারিয়ে পড়ে যান মুসিয়ালা। পরে জানা যায়, ২৩ বছর বয়সী এই জার্মান ফুটবলারের স্নায়বিক একটি সমস্যা রয়েছে যা চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

এমন অবস্থায় ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় বায়ার্ন। বাভারিয়ান সম্প্রচারমাধ্যম বিআর২৪-কে হোয়েনেস বলেন, ‘এই পরিস্থিতিতে আমরা একধরনের দ্বিধার মধ্যে আছি। সে এমন এক অসুস্থতায় ভুগছে, যা সহজে সারিয়ে তোলা সম্ভব নয়। তবে ওষুধের সাহায্যে কিছুটা নিয়ন্ত্রণে রাখা যায়।’

মুসিয়ালা আগের পারফরম্যান্সে ফিরতে পারবেন কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন বায়ার্নের সাবেক এই সভাপতি। হোয়েনেস বলেন, ‘সে কখনো আগের পারফরম্যান্সের পর্যায়ে ফিরতে পারবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।’

তবে হোয়েনেসের কাছে মুসিয়ালার সুস্থতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ২০৩০ সাল পর্যন্ত বায়ার্নের সঙ্গে চুক্তি থাকা এই ফুটবলারের পাশে থাকার কথা জানিয়ে তিনি বলেন, ‘ভাবুন তো, বায়ার্ন যদি এখন তার চুক্তি নিয়ে প্রশ্ন তোলে এবং বলে, সে এখন যা করতে পারছে, চুক্তিতে তো তা বলা ছিল না—তাহলে কেমন হয়!’

হোয়েনেসের মন্তব্যকে নেতিবাচকভাবে দেখছেন না বায়ার্ন ও জার্মানির সাবেক অধিনায়ক লোথার ম্যাথাউস। তার মতে, মুসিয়ালাকে অনুপ্রাণিত করতেই এমন কথা বলেছেন হোয়েনেস।

স্কাই স্পোর্টসের অনুষ্ঠান স্কাই৯০-এ ম্যাথাউস বলেন, ‘তিনি মুসিয়ালাকে একটু খোঁচা দিয়েছেন। সব সময় তাকে আগলে রাখলেই হবে না। কখনো কখনো প্রতিকূলতার সঙ্গেও লড়তে হয়। আমার মনে হয়, এই মন্তব্য দিয়ে উলি সেই প্রতিকূলতাই তৈরি করতে চেয়েছেন।’

ম্যাথাউস আরও বলেন, ‘এমন কথা বলায় সমস্যা নেই। সবকিছুকে ইতিবাচকভাবে দেখিয়ে শুধু তার ফেরার অপেক্ষায় বসে থাকলে চলবে না। আমি যদি জামাল মুসিয়ালার জায়গায় থাকতাম, তাহলে উলিকে দেখিয়ে দেওয়ার জন্য এটুকুই যথেষ্ট প্রেরণা হতো যে আমি ফিরে এসেছি।’

২০১৯ সালে চেলসির একাডেমি ছেড়ে বায়ার্নে যোগ দেন মুসিয়ালা। ১৭ বছর বয়সে মূল দলে সুযোগ পাওয়ার পর ক্লাবটির হয়ে ২৩৫ ম্যাচে ৭১ গোল করেছেন তিনি। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৩৮ গোল।

জার্মানির হয়ে এখন পর্যন্ত ৪৬ ম্যাচ খেলেছেন মুসিয়ালা, করেছেন ১০ গোল। ২০২৪ ইউরোতে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন এই তারকা।

এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্নের হয়ে চার ম্যাচে দুই গোল করেছেন মুসিয়ালা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে সেপ্টেম্বরের পর থেকে মাঠে নামেননি তিনি। তবে সম্প্রতি অনুশীলনে ফিরেছেন।


অন্যান্য সংবাদ