রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মুরাদনগরে বিনা ধান-১৯ সম্প্রসারণ ও বীজ উদ্যোক্তা সৃষ্টির মাঠ দিবস পালিত

আবদুল আলীম, উপজেলা প্রতিনিধি, মুরাদনগর / ২৫ জন দেখেছেন
আপডেট : August 29, 2022

মুরাদনগরে বিনা ধান-১৯ সম্প্রসারণ ও বীজ উদ্যোক্তা সৃষ্টির মাঠ দিবস

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিনা উদ্ভাবিত খরা সহিষ্ণু স্বল্পকালীন  আউশ মৌসুমের জাত বিনাধান-১৯ এর সম্প্রসারণ ও বীজ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। পরে উপস্থিত সকল কৃষকদের মাঝে আমের চারা গাছ বিতরন করা হয়।

এসময় অতিথিরা ভুবনঘর মর্ডান এগ্রোর্ফামের বিভিন্ন প্রকল্প পরিদর্শণ করেন।

সোমবার সকালে উপজেলার ধামঘর ইউনিয়নের ভুবনঘর গ্রামে মাঠ দিবসের আয়োজন করে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর কুমিল্লা উপকেন্দ্র।

কুমিল্লা অঞ্চলের কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোহিত কুমার দে এর সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মিজানুর রহমান।

কুমিল্লা বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ জুয়েল সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশিকুর রহমান, কুমিল্লা বিনা উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকতা ড. ফাহমিনা ইয়াসমিন ও মুরাদনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাইন উদ্দিন আহমেদ।

এ সময় বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নুর আলম, কুমিল্লা বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা অর্পিতা সেন, মুরাদনগর উপজেলা উদ্ভদ সংরক্ষন অফিসার প্রদীপ কুমার সাহা, মুরাদনগর উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, হাজেরা আক্তার ও ভুবনঘর মর্ডান এগ্রোর্ফাম এর স্বত্বাধিকারী সামসুল হক প্রমূখ।

 


অন্যান্য সংবাদ