বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

মুরাদনগরে এমপির ইফতার সামগ্রী বিতরণ

 মোঃ আঃ আলীম(মুরাদনগর প্রতিনিধি ) / ১৭ জন দেখেছেন
আপডেট : April 8, 2023

 

কুমিল্লার মুরাদনগর উপজেলার ৭২টি হাফেজীয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি বছরের মতো এবারো এফবিসিসিআই’র সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি’র নিজস্ব তহবিল থেকে আনুষ্ঠানিক ভাবে ওই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, তেল ও খেজুর ইত্যাদি। শনিবার দুপুরে এ উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার হাসান চিনু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের চেয়ারম্যান, বাঙ্গরা বাজার থানা কৃষক লীগের সভাপতি আবু মুছা আল কবির চেয়ারম্যান, ধরানীপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুল মমিন, রহিমপুর মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আমির হোসেন, করিমপুর মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতী মানসুর কবির। দিলালপুর মাদ্রাসার মুহতামিম হাফেজ ওবায়েদ উল্লাহ’র উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে, মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার, জেলা আওয়ামী লীগের সদস্য ভিপি জাকির হোসেন চেয়ারম্যান, উপজেলা কৃষকলীগের সভাপতি খন্দকার কামাল উদ্দিন চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক আবদুল্লাহ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসেম, উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন ও সাংবাদিক হাফেজ নজরুল মাহমুদ প্রমুখ।


অন্যান্য সংবাদ