রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ কলকাতার পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৮, আহত অনেকে হঠাৎ ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনো তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর গণভোটের রায় কার্যকরসহ এনসিপির তিন দাবি শ্রমিকদের অধিকার আদায়ে সংসদে ও রাজপথে আন্দোলন চলবে: গোলাম পরওয়ার কুড়িগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের পাঁচজন নিহত হামে থামছেই না মৃত্যু, মোট প্রাণহানি ১১৮৯ জনের ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি স্বাধীনতার পর দুর্গাপূজায় এবার সর্বোচ্চ অনুদান দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা পরিবেশ ও পানির দূষণ রোধে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী উচ্চশিক্ষার মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

মুক্তি পেলেন নেহা বোরা, অভিজিৎ দীপকে কোথায় জানতে চায় সিজেপি

আন্তর্জাতিক ডেস্ক / ১৭ জন দেখেছেন
আপডেট : October 17, 2026
মুক্তি পেলেন নেহা বোরা, অভিজিৎ দীপকে কোথায় জানতে চায় সিজেপি

অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে অজ্ঞাত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ সংগঠনটির।

সিজেপি নেতারা দীপকে-কের অবস্থান জানতে চেয়েছেন। এর আগে দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ (পতাকা ওড়াও) মিছিলের কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার নিজ বাসা থেকে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

অন্যদিকে কনট প্লেসের কাছে মান্ডি হাউস থেকে নেহা বোরাকে আটক করে পুলিশ। পরে দিল্লি পুলিশ জানিয়েছে, নেহা বোরাকে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬/১৭০ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।
দিপকের অবর্তমানে সিজেপির নেতৃত্বের দায়িত্বে থাকা অজিঙ্কা শিন্ডে বলেন, আট ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু অভিজিৎ দীককে কোথায় আছেন এখনো জানি না। কী কারণে তাকে আটক করা হয়েছে তা-ও জানতে পারিনি। সূত্র: এএনআই ও হিন্দুস্তান টাইমস


অন্যান্য সংবাদ