শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মিয়ানমারের দুই গ্রামের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে জান্তা বাহিনী

রিপোর্টারের নাম : / ৩৪ জন দেখেছেন
আপডেট : June 4, 2022

ক্ষমতাসীন জান্তা সরকারের নির্দেশে মিয়ানমারের উত্তরাঞ্চলে তিন দিনের অভিযান চালিয়েছে জান্তা বাহিনী। এ সময় সেখানের শত শত বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তারা।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, জান্তা বিরোধীদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে এই নৃশংসতা চালাচ্ছে জান্তা বাহিনী।

প্রতিবেদনে বলা হয়, সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের সাগাইং অঞ্চলে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে পিপলস ডিফেন্স ফোর্সের সঙ্গে প্রায় সংঘাতে জড়াচ্ছে জান্তা বাহিনীর সদস্যরা।

সেনা সদস্যরা গত সপ্তাহে কিন, আপার কিন ও কে তাউং গ্রামে শত শত বাড়িঘরে আগুন দিয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

কিনের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, জান্তা বাহিনীর তাণ্ডবে কিন গ্রামের মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কারণ সেনারা গুলি করে অগ্রসর হচ্ছিল। আমার বাড়িসহ প্রায় দুইশ বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে।

সংবাদমাধ্যম এএফপির প্রকাশিত ভিডিওতে ওই গ্রাম থেকে আকাশের দিকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।

কে তাউং গ্রামের এক বাসিন্দা বলেন, সেনাবাহিনীর সদস্যরা তল্লাশি অভিযানের পাশাপাশি আমাদের বাড়িঘর ধ্বংস করে দিয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট চিত্রেও ওই সব গ্রামে আগুন দেয়ার ঘটনার সত্যতা মিলেছে।

তবে সৈন্যরা বাড়িঘর পুড়িয়ে দিয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা প্রত্যাখ্যান করেছে মিয়ানমারের জান্তা। একই সঙ্গে ‘সন্ত্রাসী’ পিডিএফের যোদ্ধারা আগুনের সূত্রপাত করেছে বলে অভিযোগ করেছে সামরিক সরকার।


অন্যান্য সংবাদ