সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

মায়ের সামনে মেয়েকে ধর্ষণ, তিন জনের ফাঁসির আদেশ

রিপোর্টারের নাম : / ১৫ জন দেখেছেন
আপডেট : July 14, 2022
মায়ের সামনে মেয়েকে ধর্ষণ, তিন জনের ফাঁসির আদেশ

ফেনীর সোনাগাজীর নবাবপুর এলাকার আলোচিত কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় আসামি মোহাম্মদ ফারুক, জাহাঙ্গীর আলম ও আবুল কাশেমকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। একইসাথে তাদের প্রত্যেককে ২ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। এ সময় অপর আসামি ওমর ফারুককে বেকসুর খালাস প্রদান করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ওসমান হায়দার এই রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, ২০০৩ সালের ১৫ মে ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুরের একই এলাকার রসুল আহম্মদের ছেলে মোহাম্মদ ফারুক, আবুল কালামের ছেলে জাহাঙ্গীর আলম ও আবদুর রশিদের ছেলে আবুল কাশেমসহ অজ্ঞাত এক ব্যক্তি রাত দুটার সময় ঘরে ঢুকে সংখ্যালঘু কিশোরীর মাকে দেশীয় অস্ত্রশস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে বেঁধে রেখে মায়ের সামনে মেয়েকে দলবদ্ধ ধর্ষণ করে। ঘটনার পরদিন কিশোরীর মা কৃষ্ণাবালা দাস বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

আদালতে ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে আসামি মোহাম্মদ ফারুক, জাহাঙ্গীর আলম ও আবুল কাশেমকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাসহ ২ লাখ টাকার অর্থদণ্ড করা হয়। রায় ঘোষণার সময় আদালতে মোহাম্মদ ফারুক ছাড়া অন্য আসামিরা পলাতক ছিলেন।


অন্যান্য সংবাদ