রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মানিকগঞ্জে ইউনাইটেড হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক / ১১৩ জন দেখেছেন
আপডেট : July 6, 2021

মানিকগঞ্জে বাসস্ট্যান্ড এলাকায় ইউনাইটেড হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মঙ্গলবার (৬ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে আইমনি শপিং কম্পে দ্বিতীয় তলায় ঘটনা ঘটে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শরীফুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম রাত সাড়ে ১১ টার দিকে ঘটনাস্থলে আসে। পরে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । হাসপাতালের ভিতরে ৮ জন রোগী ভর্তি ছিলেন। তাদের সবাইকে জীবিত উদ্ধার করে সদর হাসপাতাল ও জমজম হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে জানান তিনি।

হাসপাতালের ব্যবস্থপনা পরিচালক মো. আবু রায়হান রাজা বলেন, আইমিন শপিং কমপ্লেক্সের নিচ তলার ফার্মেসি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে দ্বিতীয় তলায় আগুন ছড়িয়ে যায়। স্থানীয়দের সহায়তায় রোগীদের বাইরে বের করে নেওয়া হয়।


অন্যান্য সংবাদ