রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মাদারীপুরের তৃণমূলেও যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তনের ছোঁয়া

রিপোর্টারের নাম : / ২৩ জন দেখেছেন
আপডেট : August 2, 2022

পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের আমুল পরিবর্তন ঘটেছে। এখন সুফল পেতে শুরু করেছে মাদারীপুরের প্রত্যন্ত অঞ্চলের মানুষও। জেলার ১০টি ইউনিয়নের জনগণ এবার বিআরটিসির সেবা পাচ্ছেন। অল্প খরচে ও কম সময়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় যাতায়াত করতে পারছেন এসব এলাকার মানুষ।

মাদারীপুরের দুর্গম চরাঞ্চলের মানুষ এক সময় খেয়া নৌকায় পার হয়ে জেলা ও উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করত। আড়িয়াল খাঁ নদীর উপর সেতু নির্মাণ হওয়ায় চরাঞ্চলের মানুষের নৌকা পারাপারের ভোগান্তি দূর হয়।

এবার পদ্মা সেতু চালু হওয়ায় মাদারীপুরের চরাঞ্চলের মানুষের যোগাযোগের ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চাছার এলাকার চেয়ারম্যান বাড়ির মোড় থেকে রাজধানী ঢাকা পর্যন্ত চালু হয়েছে বিআরটিসি বাস সার্ভিস। এতে ১০ ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের মানুষ মাত্র তিন থেকে চার ঘণ্টায় যেতে পারছেন রাজধানীতে।

তবে যাত্রী ছাউনিসহ অন্যান্য সেবা বাড়ানোর দাবি জানালেন মাদারীপুর ধুরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাওলাদার।

যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করতে ভাঙা থেকে পটুয়াখালী পর্যন্ত সড়কে চারলেনের কাজ চলছে বলে জানালেন জেলা প্রশাসক রহিমা খাতুন।

স্বল্প খরচে ও কম সময়ে যাতায়াত করতে পেরে খুশি মাদারীপুরবাসী।


অন্যান্য সংবাদ