রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মাদক অভিযানে ধরা পড়লেন ১০ ধনীর দুলাল

নিজস্ব প্রতিবেদক / ১১০ জন দেখেছেন
আপডেট : August 21, 2021

রাজধানীতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়েছেন ১০ ধনীর দুলাল। তাদের কাছে মিলেছে আধা কেজি ক্রিস্টাল মেথ বা আইস। যা ইয়াবার চেয়ে অন্তত ২০ গুণ শক্তিশালী।

কেউ গার্মেন্টস ব্যবসায়ী, কেউ সদ্য বিশ্ববিদ্যালয় পেরুনো। কেউ আবার পড়াশোনা শেষ করেছেন মালয়েশিয়া থেকে। আর্থিক সক্ষমতায় সবাই উচ্চবিত্ত। কিন্তু নেশার রাজ্যে ডুবে কেবল মাদকসেবীই নন; জড়িয়েছেন ব্যবসায়ও।

একটি ফোন নাম্বারের সূত্র ধরে গোয়েন্দা তৎপরতা চালায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সন্ধান মেলে ক্রিস্টাল মেথ বা আইস নামে ভয়ংকর মাদক ব্যবসায় জড়িত চক্রের। প্রথমেই অভিযান চলে উত্তরায়, সেখান থেকে বনানী, বারিধারা, বনশ্রীতে; একে একে ধরা পড়েন দুই নারীসহ ১০ জন।

শনিবার (২১ আগস্ট) সংবাদ সম্মেলনে অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান জানান, সহজে বহনযোগ্য হওয়ায় বাড়ছে আইসের বেচাকেনা।

তবে ধরা পড়া মাদকের উৎস সম্পর্কে কিছু জানাতে পারেনি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্তারা। জানা যায়নি, ব্যবসার প্রক্রিয়া কিংবা ক্রেতার হদিস।


অন্যান্য সংবাদ