মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

মাঙ্কিপক্স নিয়ে সুখবর দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : May 31, 2022

বিশ্বের কয়েকটি দেশে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্স ভাইরাস নিয়ে সুখবর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাঙ্কিপক্স বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ বলেছেন, এখন পর্যন্ত মনে হচ্ছে মাঙ্কিপক্স মহামারীর মতো শত শত মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে না।

তবে, একই সঙ্গে তিনি এও স্বীকার করেছেন যে, রোগটি সম্পর্কে এখনও অনেক কিছুই অজানা রয়ে গেছে। এর মধ্যে রোগটি আসলে ঠিক কীভাবে ছড়ায় এবং কয়েক দশক ধরে গুটিবসন্তের গণটিকা কার্যক্রম বন্ধ রাখায় কোনভাবে মাঙ্কিপক্সের বিস্তার বৃদ্ধি পেয়েছে কিনা সে বিষয়গুলো রয়েছে।

সোমবার এক উন্মুক্ত সভায় ডব্লিউএইচও-র ড. রোসামুন্ড লুইস বলেন, ১২টিরও বেশি দেশে যেসব রোগী পাওয়া গেছে তাদের বেশিরভাগই সমকামী, উভকামী বা এমন পুরুষ যারা অন্য পুরুষদের সঙ্গে যৌনক্রিয়ায় লিপ্ত হয়েছেন।

তাই এই বিষয়ে জোর দেয়া খুবই প্রয়োজন এই কারণে যাতে করে বিজ্ঞানীরা বিষয়টি নিয়ে আরও গবেষণা করতে পারেন এবং যাতে ঝুঁকিতে থাকা মানুষজন সতর্কতা অবলম্বন করতে পারে।

লুইস মাঙ্কিপক্স বিষয়ে ডব্লিউএইচও’র টেকনিক্যাল লিডার। তিনি বলেন, ‘এটি ব্যাখ্যা করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে সংক্রমণের মাধ্যম বৃদ্ধি পেয়েছে, যেই বিষয়টা এর আগে পুরোপুরি লক্ষ্য করা হয়নি।’

তবে তিনি এও সতর্ক করেছেন যে কারো যৌন চাহিদা যাই হোক না কেন, যে কেউই সম্ভাব্য ঝুঁকির মধ্যে রয়েছে।

অন্যান্য বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, এটা একটা কাকতালীয় বিষয়ও হতে পারে যে রোগটি শুরুতে সমকামী ও উভকামী পুরুষদের মধ্যে ছড়িয়ে পড়েছিল। তারা বলেন, দ্রুত রোধ করা না হলে রোগটি দ্রুতই অন্যান্য গোষ্ঠীর মধ্যেও ছড়িয়ে পড়তে পারে।

ডব্লিউএইচও জানিয়েছে, এখনও পর্যন্ত আগে মাঙ্কিপক্সের রোগী ছিল না এমন ২৩টি দেশে ২৫০ জন রোগীর খবর জানা গেছে।

লুইস বলেন, এটা এখনও অজানা যে মাঙ্কিপক্স যৌনক্রিয়ার মাধ্যমে ছড়াচ্ছে নাকি যৌনক্রিয়ায় লিপ্ত ব্যক্তিদের মধ্যে শুধু সংস্পর্শের মাধ্যমেই ছড়াচ্ছে। সাধারণ মানুষদের জন্য এর ঝুঁকিকে ‘কম’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।


অন্যান্য সংবাদ