রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মাগুরায় এডিসি ও পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : July 21, 2022

মাগুরায় খুলনা মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) লাবনী আক্তার ও এক কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১শে জুলাই) সকালে মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের নানা বাড়ি থেকে এডিশনাল এসপির গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া বুধবার (২০শে জুলাই) দিনগত রাত ১১টার দিকে মাগুরা পুলিশ লাইন্স ব্যারাকের ছাদে মাথায় গুলিবিদ্ধ মাহমুদুল হাসানের মরদেহ পাওয়া যায়।

দু’টি খবরই নিশ্চিত করেছেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কামরুল হাসান। তিনি জানান, নানার বাড়ি থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লাবনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার ‘মৃত্যুর’ কারণ এখনও জানা যায়নি।

কামরুল আরও জানান, লাবনী আক্তার খুলনায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তার দাদার বাড়ি শ্রীপুরের বরালিদাহ গ্রামে। ওই পুলিশ কর্মকর্তার বাবা বীর মুক্তিযোদ্ধা শফিকুল আজম স্থানীয় নাকোল রাইচন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।

এদিকে মাহমুদুল হাসান নিজের সরকারি অস্ত্র দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। তার বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুরে। তিনি দেড় মাস আগে বদলি হয়ে মাগুরা আসেন।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, বুধবার রাতে ডিউটি শেষ করে মাহমুদুল হাসান পুলিশ লাইনে ব্যারাকে ফিরে যান। রাতের কোনো এক সময় তিনি ব্যারাকের ছাদে উঠে নিজের নামে থাকা অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন বলে শুনেছি। তারা আত্মহত্যা করেছেন, নাকি তাদের হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


অন্যান্য সংবাদ