রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

মশক নিধনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক / ৭৩ জন দেখেছেন
আপডেট : July 31, 2021

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপান্তরিত করার মাধ্যমে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করতে হবে। এ জন্য নিজেদের বাসাবাড়ি ও এর আশপাশের এলাকা নিজেদেরই পরিষ্কার করার আহ্বান জানান তিনি।

শনিবার (৩১ জুলাই) রাজধানীর উত্তরার বাংলাদেশ ক্লাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে এ আহ্বান জানান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ স্লোগানটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

ডিএনসিসি মেয়র বলেন, আমাদের সবাইকেই লজ্জা পরিহার করে প্রতি শনিবার সকাল দশটায় ১০ মিনিট স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার করতে হবে। আমি নিজে আজ সকাল দশটায় ১০ মিনিট নিজের বাসাবাড়ি পরিষ্কার করার মাধ্যমে ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ স্লোগানটিকে বাস্তবায়ন করেছি। আমার ফেসবুক ভেরিফাইড পেজ ও ডিএনসিসির ফেসবুক পেজ থেকে সেটি সরাসরি প্রচারিত হয়েছে।

নগরবাসীদের মধ্যে যারা একযোগে একই সময়ে নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করে ও তা ফেসবুকে শেয়ার দিয়েছেন তাদের ধন্যবাদ জানান মেয়র আতিক।

আতিক বলেন, এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধকল্পে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে, নিজেদের বাসাবাড়ি ও আশপাশের পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, বিভিন্ন ধরনের খোলা প্যাকেট বা পাত্র, ছাদ কিংবা অন্য কিছুতে যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

এ সময় তিনি ‘সবার ঢাকা’ অ্যাপ ব্যবহার করে এডিস মশার উৎপত্তিস্থল সম্পর্কে তথ্যবহুল সর্বোচ্চ ছবি সরবরাহের মাধ্যমে পুরস্কার অর্জনে উৎসাহ দেন।

 


অন্যান্য সংবাদ