শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মমেকে একদিনে আরও ১৪ মৃত্যু

ময়মানসিংহ প্রতিনিধি / ৬৪ জন দেখেছেন
আপডেট : July 11, 2021

প্রাণঘাতি করোনা ভাইরাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত একদিনে ১৪ জনের মৃত্যু  হয়েছে। এর মধ্যে তিন জন করোনায় আক্রান্ত ছিলেন, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। আজ রোববার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নেত্রকোণা, ময়মনসিংহ ও জামালপুরের তিন রোগী করোনা পজিটিভ ছিলেন। এ ছাড়া, ময়মনসিংহের চার জন, জামালপুর, শেরপুর ও টাঙ্গাইলের দুই জন করে রোগী এবং গাজীপুর সদর উপজেলার এক রোগী করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

গত একদিনে হাসপাতালে নতুন করে ৯৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে করোনা ইউনিটে ৪২৯ জন চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে আইসিইউতে আছেন ২২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন।

 

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, গত একদিনে ৯৯৩টি নমুনা পরীক্ষায় ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৪০ শতাংশ। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা নয় হাজার ৮৮৩ জনে দাঁড়াল। এ পর্যন্ত সুস্থ হয়েছেন সাত হাজার ৪৫৫ জন।


অন্যান্য সংবাদ