শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে

রিপোর্টারের নাম : / ৪১ জন দেখেছেন
আপডেট : July 13, 2022

আকাশের ঘন নীল ক্যানভাসে সাদা মেঘের আঁকিবুঁকি, মনে হতে পারে- শরতের আকাশ। কিন্তু এখন বর্ষাকাল। শরত আসতে মাসের বেশি বাকি। আকাশ যেখানে ছেয়ে থাকার কথা কালো মেঘে, সেখানে সাদা মেঘের লুকোচুরি দেখতে যতোই মনোমুগ্ধকর লাগুক স্বচ্ছ আকাশের নীচটা গেল কয়েকদিন ধরেই তপ্ত।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, এই গরম আগামী দুই থেকে তিনদিন থাকতে পারে। বাতাসে জ্বলীয়বাষ্পের পরিমাণ বেশি বলে গরম বেশি অনুভূত হচ্ছে।

কয়েকদিন থেকেই সকাল শুরু হতে না হতেই সূর্য জানান দেয় দিনের বাকিটা সময় কি খরতাপে যাবে। প্রায় সারা দেশে টানা কয়েকদিনে ধরে ভ্যাপসা গরম, অতিষ্ঠ করে তুলেছে। গরমের সাথে অতিরিক্ত আর্দ্রতায় ঝরছে ঘাম। একটু বাতাস, সেটা প্রাকৃতিক হোক কিংবা যন্ত্রচালিত এর চেয়ে বড় স্বস্তি আর কিছুই নেই। রাজধানীতে তাই চলার পথে সামান্য ছায়াতেও এখন জিরিয়ে নেবার হাতছানি।

সপ্তাহজুড়েই দেশের বেশিরভাগ জেলার সর্বোচ্চ তাপমাত্রা গড়ে ৩২ ডিগ্রী সেলসিয়াসেরও উপরে আছে। অতীতে বছরের এই সময়টায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে সাধারণত বৃষ্টিপাতই থাকে। কিন্তু এই বছর কিছুটা ব্যতিক্রম।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, রাজশাহী ও নীলফামারী জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার বিরূপ পরিস্থিতি সম্প্রতি এনভায়রনমেন্ট রিসার্চ জার্নালে একটি গবেষণা প্রকাশিত হয়। এতে দেখা যায় ভীষণ গরম ও অতিরিক্ত আর্দ্রতায় যে সব দেশ শ্রম ও উৎপাদনশীলতা হারাচ্ছে তার শীর্ষ পাঁচের একটি বাংলাদেশ। প্রতি বছর নষ্ট হচ্ছে ৩২০০ কোটি কর্মঘণ্টা।


অন্যান্য সংবাদ