রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ভোটকক্ষে ঢুকে নৌকায় ভোট দিতে চাপ, নারী মেম্বার আটক

রিপোর্টারের নাম : / ৩৩ জন দেখেছেন
আপডেট : June 15, 2022

মেহেরপুর সদর পৌরসভা ও চার ইউনিয়নে নির্বাচন চলছে। বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলবে বিকেল চারটা পর্যন্ত।

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বারাদী ইউনিয়ন পরিষদের নির্বাচন চলাকালে কলাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকক্ষে ঢুকে নৌকায় ভোট দিতে চাপের অভিযোগে সুফিয়া খাতুন নামে এক নারী মেম্বারকে আটক করেছে পুলিশ।

আটক সুফিয়া খাতুন গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) এবং বারাদি ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী মমিনুল ইসলামের বোন।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম জানান, সুফিয়া খাতুন ভোটকক্ষে ঢুকে নৌকায় ভোট দেওয়ার জন্য ভোটারদের চাপ দিচ্ছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত তাকে আটক করে পুলিশ হেফাজতে দেয়। রাতে সাজা ঘোষণা করা হবে।

এদিকে নির্বাচনের ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি খুবই কম। সকাল ৯টার দিকে গ্লোরিয়াস প্রি ক্যাডেট একাডেমি স্কুলে ভোট দেন নৌকার প্রার্থী মাহফুজুর রহমান রিটন। এ সময় সুষ্ঠু ভোট নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।


অন্যান্য সংবাদ