রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ভারতে ভূমিধসে প্রাণহানিতে জয়শঙ্করকে মোমেনের শোকবার্তা

নিজস্ব প্রতিবেদক / ৬১ জন দেখেছেন
আপডেট : July 25, 2021

ভারতের মহারাষ্ট্র প্রদেশে বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার (২৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করকে পাঠানো এক বার্তায় ড. মোমেন সেখানের ক্ষতিগ্রস্ত শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শোকবার্তায় তিনি বলেন, ভারতের এ কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে যে কোনো ধরনের সহায়তার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

ভারতের মহারাষ্ট্র প্রদেশে বন্যা ও ভূমিধসে ১৩৬ জন প্রাণ হারিয়েছেন। বন্যায় প্রায় ৮৫ হাজার মানুষকে ত্রাণ শিবিরে নেওয়া হয়েছে।


অন্যান্য সংবাদ