রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

‘ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সাহস যোগাবে পদ্মাসেতু’

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : July 26, 2022

পদ্মাসেতু নির্মাণের অভিজ্ঞতা ভবিষ্যতের সব চ্যালেঞ্জ মোকাবেলায় সাহস যোগাবে বলে মন্তব্য করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে পদ্মা সেতু নির্মাণকালের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সম্পাদিত ‘আমাদের অর্থে আমাদের পদ্মাসেতু’ বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি।

স্পিকার বলেন, এই সেতু নির্মাণ করতে গিয়ে কোন চাপের কাছে নতি স্বীকার না করে, দৃঢ়তার সাথে পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, এই বইয়ের মাধ্যমে সেতু নির্মাণের অজানা অনেক বিষয় সবাইকে জানানো সম্ভব হবে। এই সেতু যোগাযোগ ও বাণিজ্যিক ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। এখন সময় সুযোগগুলো কাজে লাগানোর।

পদ্মা সেতুকে দেশের সক্ষমতার প্রতীক হিসেবে অভিহিত করেন স্পিকার।


অন্যান্য সংবাদ