বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ব্রিটিশ পার্লামেন্টে শেখ হাসিনাকে সম্মান দেওয়ার প্রস্তাব

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : August 2, 2022

বাংলাদেশ ও যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে একটি অনুষ্ঠান করার প্রস্তাব দিয়েছেন ওই দেশের সংসদের স্পিকার লিন্ডসে হোয়েল। এ সময় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এবং কপ২৬ এ নেতৃত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান ব্রিটিশ স্পিকার।

সোমবার (২ আগস্ট) লন্ডনে যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন ওয়েস্টমিনিস্টারে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে এক বৈঠকে এই প্রস্তাব দেন লিন্ডসে।

লন্ডনে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এবং কপ২৬ এ নেতৃত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান ব্রিটিশ স্পিকার। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এর উত্তরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ব্রিটিশ সংসদকে রোহিঙ্গা বিষয়ে ভূমিকা রাখার আহ্বান জানান।


অন্যান্য সংবাদ