রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ব্রাজিলে ভারী বর্ষণ ও ভূমি ধসে নিহত ৩৫

রিপোর্টারের নাম : / ৪৪ জন দেখেছেন
আপডেট : May 29, 2022
ব্রাজিলে ভারী বর্ষণ ও ভূমি ধসে নিহত ৩৫

শুক্রবার ও শনিবার টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ব্রাজিলের উত্তর-পূবাঞ্চলে ৩৫ জনের প্রাণহানী ঘটেছে। এ নিয়ে দক্ষিণ আমেরিকার এ দেশটিতে চার বার বন্যা দেখা দিয়েছে। খবর দ্য গার্ডিয়ান।

মৃতদের মধ্যে ৩৩ জনই পেরনামবুকো রাজ্যের। গতকাল শনিবার ভারী বর্ষণে ভূমিধসের কারণে তাদের মৃত্যু হয়। স্থানীয় সরকার জানিয়েছে, ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় ৭৬৫ জন বাড়ি ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।

সিভিল ডিফেন্স কর্মকর্তা লে. কর্নেল লিওনার্দো রদ্রিগেজ তার ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, বন্যার কারণে ভূমিধসের ঝুঁকিতে রয়েছে রাজ্যটির ৩২ হাজার পরিবার।

স্থানীয় স্কুলগুলো বন্যার্তদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছে।

এদিকে গত বছরের ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় অনেক মানুষের মৃত্যু হয়। এছাড়া প্রায় ১০ হাজার মানুষ ওই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। ফেব্রুয়ারি দেশটির রিও ডি জেনেরিওয়েত বন্যা দেখা দিলে এতে প্রায় ২৩০ জন মানুষ প্রাণ হারায়।

গত বছর ব্রাজিলে ভয়াবহ খরা দেখা দেয়। কিন্তু চলতি বছরের শুরু থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হয়। যার ফলে দেখা দিয়েছে এবং ঘটছে পাহাড় ধসের মতো ঘটনা।


অন্যান্য সংবাদ